টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে নেই তামিম

আপডেট : ২১ মার্চ ২০১৬, ২০:৪৪

ওয়ার্ল্ড  টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ। সোমবার ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ।

অসুস্থতার কারণে এই ম্যাচ খেলতে পারছেন না ওপেনার তামিম ইকবাল। আর নিষেধাজ্ঞার কারণে নেই তাসকিন আহমেদ ও আরাফাত সানি। তাদের জায়গায় দলে এসেছেন সাকলাইন সজিব ও শুভাগত হোম।