ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারাল বাংলাদেশ। ওয়াটসনের বলে ব্যক্তিগত এক রানেই প্যাভিলিয়নে ফিরলেন সৌম্য সরকার।
এর আগে বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। সোমবার ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ।
অসুস্থতার কারণে এই ম্যাচ খেলতে পারছেন না ওপেনার তামিম ইকবাল। আর নিষেধাজ্ঞার কারণে নেই তাসকিন আহমেদ ও আরাফাত সানি। তাদের জায়গায় দলে এসেছেন সাকলাইন সজিব ও শুভাগত হোম।
