২৩ রানে ফিরলেন মিঠুন

আপডেট : ২১ মার্চ ২০১৬, ২০:৫৮

ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় ্ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ৬২ রানে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ। সর্বশেষ ব্যক্তিগত ২৩ রানে আউট হন মোহাম্মদ মিঠুন।

এর আগে ৮ ওভারেই অর্ধশতক করে বাংলাদেশ। মিঠুনের ২৩ এর উপর ভর করে এই সংগ্রহ করে বাংলাদেশ।   ব্যাট করতে নেমে ৫ ওভারে ২৪ রান করে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার টসে হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওয়াটসনের বলে ব্যক্তিগত এক রানেই প্যাভিলিয়নে ফেরেন সৌম্য সরকার। এরপর ৬ষ্ঠ ওভারে আবারও আঘাত হানেন ওয়াটসন। দারুণ খেলতে থাকা সাব্বির রহমান ফেরেন ১২ রানে।

এর আগে বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। সোমবার ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ। অসুস্থতার কারণে এই ম্যাচ খেলতে পারছেন না ওপেনার তামিম ইকবাল। আর নিষেধাজ্ঞার কারণে নেই তাসকিন আহমেদ ও আরাফাত সানি। তাদের জায়গায় দলে এসেছেন সাকলাইন সজিব ও শুভাগত হোম।