৩৩ এ ফিরলেন সাকিব

আপডেট : ২১ মার্চ ২০১৬, ২১:৩৪

ব্যক্তিগত ৩৩ রানে আউট হলেন সাকিব আল হাসান। দলীয় ১০৫ রানের মাথায় জাম্পার বলে আউট হন তিনি। আউট হওযার আগে ৩ চার ও ১ ছক্কায় ২৫ বলে ৩৩ রান করেন তিনি।

এর আগে ১৪.৩ ওভারে শতক পূর্ণ করে বাংলাদেশ। সোমবার টসে হেরে ব্যাট করতে নেমে সাকিবের ২৭ ও মিঠুন টৌধুরির ২৩ রানের উপর ভর করে এই রান করে টাইগাররা। সর্বশেষ জাম্পার বলে আউট হন তাসকিনের বদলে ডাক পাওয়া শুভাগত হোম। আউট হওয়ার আগে ১০ বলে ১২ রান করেন তিনি।

এর আগে ব্যক্তিগত ২৩ রানে আউট হন মোহাম্মদ মিঠুন। ব্যাট করতে নেমে ৮ ওভারেই অর্ধশতক করে বাংলাদেশ। মিঠুনের ২৩ এর উপর ভর করে এই সংগ্রহ করে বাংলাদেশ। ব্যাট করতে নেমে ৫ ওভারে ২৪ রান করে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার টসে হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওয়াটসনের বলে ব্যক্তিগত এক রানেই প্যাভিলিয়নে ফেরেন সৌম্য সরকার। এরপর ৬ষ্ঠ ওভারে আবারও আঘাত হানেন ওয়াটসন। দারুণ খেলতে থাকা সাব্বির রহমান ফেরেন ১২ রানে।

 

এর আগে বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। সোমবার ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ। অসুস্থতার কারণে এই ম্যাচ খেলতে পারছেন না ওপেনার তামিম ইকবাল। আর নিষেধাজ্ঞার কারণে নেই তাসকিন আহমেদ ও আরাফাত সানি। তাদের জায়গায় দলে এসেছেন সাকলাইন সজিব ও শুভাগত হোম।