অবশেষে ভাঙলো জুটি। অস্ট্রেলিয়ান ওপেনার শেন ওযাটসনকে রান আউট করে ৬০ রানের জুটি ভাঙলেন মুশফিকুর রহিম। সোমবার বাংলাদেশের দেয়া ১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে অস্ট্রেলিয়া। দুই ওপেনারের দুর্দান্ত সব শটে এগিয়ে যেতে থাকে তারা।
পরে ব্যক্তিগত ২১ রানের মাথায় রানআউট হন শেন ওয়াটসন। আউট হওয়ার আগে ১৫ বলের ইনিংসে ছিল ২টি চার ও একটি ছক্কা।
এর আগে ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে ১৫৭ রানের টার্গেট দেয় বাংলাদেশ। সোমবার ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদের ৩৪ ও সাকিব আল হাসানের ৩৩ রানের সুবাদে ১৫৬ রান সংগ্রহ করে টাইগাররা।
ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওয়াটসনের বলে ব্যক্তিগত এক রানেই প্যাভিলিয়নে ফেরেন সৌম্য সরকার। এরপর ৬ষ্ঠ ওভারে আবারও আঘাত হানেন ওয়াটসন। দারুণ খেলতে থাকা সাব্বির রহমান ফেরেন ১২ রানে।
৮ ওভারেই অর্ধশতক করে বাংলাদেশ। মিঠুনের ২৩ এর উপর ভর করে এই সংগ্রহ করে বাংলাদেশ। ব্যাট করতে নেমে ৫ ওভারে ২৪ রান করে বাংলাদেশ ক্রিকেট দল। ব্যক্তিগত ২৩ রানে আউট হন মোহাম্মদ মিঠুন। পরে জাম্পার বলে আউট হন তাসকিনের বদলে ডাক পাওয়া শুভাগত হোম। আউট হওয়ার আগে ১০ বলে ১২ রান করেন তিনি।
১৪.৩ ওভারে শতক পূর্ণ করে বাংলাদেশ। ব্যক্তিগত ৩৩ রানে আউট হন সাকিব আল হাসান। দলীয় ১০৫ রানের মাথায় জাম্পার বলে আউট হন তিনি। আউট হওযার আগে ৩ চার ও ১ ছক্কায় ২৫ বলে ৩৩ রান করেন তিনি।
এর আগে বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। সোমবার ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ। অসুস্থতার কারণে এই ম্যাচে ছিলেন না ওপেনার তামিম ইকবাল। আর নিষেধাজ্ঞার কারণে নেই তাসকিন আহমেদ ও আরাফাত সানি। তাদের জায়গায় দলে আসেন সাকলাইন সজিব ও শুভাগত হোম।
