প্রথম ধাপে ৭১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় অর্ধশত কেন্দ্র দখল করে জালভোট দেয়ার অভিযোগ করেছে জাতীয় পার্টি। মঙ্গলবার দলটির যুগ্ম মহাসচিব রেজাউল করিম ভুঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত অভিযোগ করেন।
অভিযোগপত্রে বরিশাল, কুমিল্লা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী, মুন্সীগঞ্জ ও কুমিল্লায় প্রায় অর্ধশত কেন্দ্র থেকে জাতীয় পার্টির প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া, জাল ভোট দেয়া ও হামলার কথা বলা হয়েছে।
অভিযোগপত্রে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এসব কেন্দ্র দখলমুক্ত করতে তাত্ক্ষণিকভাবে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
