সোমবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৬ রানের পুঁজি নিয়েও লড়াই করেছে বাংলাদেশ। বোলিংয়ে লড়াই করলেও ফিল্ডিংয়ে হতাশ করেছে টাইগাররা। মিস ফিল্ডিং না হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফল ভিন্ন হত, এমনচটাই দাবি করলেন দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।
মঙ্গলবার সাংবাদিকদের সাকিব বলেন,‘টি-টোয়েন্টি ক্রিকেটে ফিল্ডিং অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। আমরা সবগুলো ক্যাচ ধরতে চাই, ফিল্ডিংয়ে রান সেভ করতে চাই। আমরা গতকাল ফিল্ডিং ঠিকমত করতে পারিনি। এটা হতাশাজনক। আমাদের দলে তরুণ ও অসাধারণ ফিল্ডার রয়েছে। আশা করছি গতকাল যে ভুলগুলো হয়েছে সেগুলো সামনে পুনঃরায় না করতে।’
বুধবার বাংলাদেশ দলের প্রতিপক্ষ ভারত। ভারতের বিপক্ষে খেলতে হলে সেরা ক্রিকেটটাই খেলতে হবে। এমনটাই মনে করছেন সাকিব। ফিল্ডিংয়ে আরও উন্নতি প্রত্যাশা করে সাকিব বলেন, ‘ফিল্ডিং ম্যাচের ব্যবধান গড়ে দিতে সক্ষম। এমনিতেই আমরা আমাদের সেরা ক্রিকেটারদের নিয়ে মাঠে নামতে পারছি না। সেজন্য আমাদের সাম্ভাব্য সকল সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। ভালো ফিল্ডিং করেও অনেক সময় ম্যাচ জেতা সম্ভব।’
