ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে নিজেদের তৃতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ১৮১ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। মঙ্গলবার ব্যাট করতে নেমে মার্টিন গাপটিলের ঝড়ো ৮০ রানের ইনিংসের উপর ভর করে ১৮০ রান করে কিউইরা। এছাড়া টেইলর অপরাজিত ছিলেন ৩৬ রান।
পাকিস্তানের পক্ষে দুইটি করে উইকেট নেন অধিনায়ক শহীদ আফ্রিদি ও পেসার মোহাম্মদ সামি।
মঙ্গলবার টসে জিতে ব্যাট করতে নেমেই বিধ্বংসী শুরু করেন দুই ওপেনার গাপটিল ও উইলিয়ামসন। উদ্বোধনী জুটিতেই আসে ৬২ রান। শহীদ আফ্রিদির বলে ১৭ রানে উইলিয়ামসন আউট হলেও একপাশ আগলে রেখে ব্যাট করতে থাকেন গাপটিল। ৩৫ বলেই হাফসেঞ্চুরি তুলে নেন এই হার্ডহিটার। পরে ৮০ রানে গিযে থামে তার ইনিংস। ৪৮ বলের এই ইনিংসে ছিল ১০টি চার ও তিন ছক্কা।
পরে রস টেইলরের ২৩ বলে ৩৬ ও কোরি অ্যান্ডারসনের ১৪ বলে ২১ রানে লড়াইয়ের পুঁজি পায় আগের দুই ম্যাচে জেতা নিউজিল্যান্ড।
