আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী

আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১৭:০৭
 
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম অন্তরকে নৌকা প্রতীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন একই ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা মো. রুকনুজ্জামান। বুধবার প্রেস রিলিজের মাধ্যমে তিনি এ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। 
 
উল্লেখ্য, ৩১ মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অচিন্তপুর ইউনিয়নে তিনি চেয়ারম্যান পদে টেলিফোন প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।