বঙ্গবন্ধু স্টেডিয়ামে ‘ফুটবল বাঁচাও’ স্লোগানে মানববন্ধন

আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১৮:৪১
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনকে সামনে রেখে ফেডারেশনের বর্তমান কমিটির বিপক্ষ জোট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ভিভিআইপি গেটে এক মানব বন্ধন আয়োজন করে। বুধবার এই মানববন্ধনের নেতৃত্ব দেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লিমিটেডের সভাপতি মনজুর কাদের ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইন চার্জ লোকমান হোসেন ভুঁইয়া।
 
এর আগে গত ১২ই মার্চ 'বাঁচাও ফুটবল' নামে এক অনুষ্ঠানের মাধ্যমে মূলত তাদের নির্বাচনি জোট গড়ার প্রক্রিয়া শুরু হয়। মনজুর কাদেরের দাবি ফুটবল উন্নয়নে কোনও কাজ করেনি বর্তমান কমিটির নেতৃত্বাধীন বাফুফে।
 
সাবেক ফুটবলারদের মধ্যে জাকারিয়া পিন্টু, প্রতাপ শংকর হাজরা, নওশেরুজ্জামান নওশের, শামসুল আলম মঞ্জু, আবু ইউসুফ, আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, শফিকুল ইসলাম মানিক, রিয়াজ উদ্দিন রিয়াজ, আবদুল গাফফার, কায়সার হামিদ, খন্দকার ওয়াসিম ইকবাল রয়েছেন এসময় উপস্থিত ছিলেন।
 
 
এছাড়া সংগঠকদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তাকুর রহমান মোস্তাক, আলহাজ্ব একেএম মুমিনুল হক সাঈদ, আবু হাসান চৌধুরী প্রিন্স, এজাজ মোহাম্মদ জাহাঙ্গীর, নাসিরুল মল্লিক পিন্টু, মোস্তাফিজুর রহমান, আবদুল মান্নান, জাহাঙ্গীর আলম রকি, তুহিন, একেএম নুরুজ্জামান, নয়ন চৌধুরী, কাইয়ুম ইসলাম, মামুনুর রহমান ও নাসির উদ্দিন বাবুল।