ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাট করতে নেমে েপাওয়ার প্লের প্রথম ৬ ওভারে ৪৩ রান সংগ্রহ করেছে ভারত। ওপেনার শিখর ধাওয়ান করেন ২৩ রান। আর রোহিত শর্মা করেন ১৮ রান।
বাংলাদেশের প্রথম ৬ ওভার করেন পাঁচ বোলার। মাশরাফি বোলিং শুরু করার পর আসেন সাকলাইন সজীব, সাকিব আল হাসান, আল-আমিন ও মুস্তাফিজুর রহমান। এর মধ্যে নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে রোহিত শর্মাকে আউট করেন মুস্তাফিজ।
এর আগে বুধবার ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বুধবার ব্যাঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
এদিকে অসুস্থতা কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল। দলে নেই আগের ম্যাচে খেলা সাকলাইন সজীব।
