শিখর ধাওয়ানকে আউট করলেন বাংলাদেশি স্পিনার সাকিব আল হাসান। আউট হওয়ার আগে ২ চার ও এক ছক্কায় ২২ বলে ২৩ রান করেন ধাওয়ান। পরে তাকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন সাকিব।
ওয়াল্ড টি-টোয়েন্টিতে মুস্তাফিজের বলে ক্যাচ আউট হলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। আউট হওয়ার আগে এক চার ও এক ছক্কায় ১৬ বলে ১৮ রান করেন রোহিত। মুস্তাফিজের বলে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন তিনি।
এর আগে তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বুধবার ব্যাঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
এদিকে অসুস্থতা কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল। দলে নেই আগের ম্যাচে খেলা সাকলাইন সজীব।
