কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণ শেষে হত্যার বিচার চেয়ে ও প্রতিবাদে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
সেনানিবাসের ভেতরেই সোহাগীর হত্যাকাণ্ড কিছুতেই মানতে পারছে না তার সহপাঠীরা। বন্ধুদের প্রশ্ন ‘ক্যান্টনমেন্টেও মানুষ খুন হয়!
বান্ধবী মানুছরা সাথী তার ফেইসবুক স্ট্যাটাসে সোহাগী সম্পর্কে লিখেছেন, ‘সন্ধ্যা ৫ টায় বের হয়েছ, প্রাইভেট পড়িয়ে আসার পথে, পেছন থেকে আঘাত, নাক বরাবর ঘুষি, চুলটেনে ছিরে ফেলেছে। বাবা খুঁজতে বের হয়েছে রাস্তায়। তার (সোহাগী) জুতা চুল, একটু দূরে মোবাইলটা, আর একটু দূরে তনুর লাশ, বাবা চিৎকার করে বলল মা, মা, মা, মা আমার।’
IMG0
Ashiq Payel
“তনু হত্যার ফাসি চাই”
“প্রশাসন কে বলছি”
মানববন্ধন ও প্রতিবাদ-বিক্ষোভ মিছিলে ধর্ষকের ফাঁসি না হলে আমরা আন্দোলন ভিন্ন ভাবে করবো তবে ফাসির আগ পর্যন্ত আন্দোলন চলবে।
ভুলে যাবেন না পূর্বের সকল আন্দোলন এই ছাত্ররাই করেছিল!!!
ভুলে যাবেন না ঢাকা চট্রগ্রাম মহাসড়ক কুমিল্লার বুক দিয়ে গেছে!!!(বন্ধ করলেই দেশ অচল)
ভুলে যাবেন না সাংস্কৃতিক কর্মী মুক্তি যুদ্ধের পক্ষে কথা বলে!!!
IMG1
একজন থিয়েটার কর্মীকে যদি বিনা অপরাধে নির্মম ভাবে হত্যা করা হয় তাহলে কি আমরা এর প্রতিবাদ করবো না???
আমাদের কি উচিৎ চুপ করে বসে থাকা???
আমরা কি কারো ভয়ে চুপ করে বসে থাকবো???
আমরা কি জাতি তে ভিতু জাতি???
শত বছর আগ থেকে কি আমরা মুক্তির আন্দোলন করি নি???
আমরা কি স্বাধীন জাতি না???
আজ তনু কে মেরেছে কাল কি আমাকে আপনাকেও ওরা মারবে???
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটার কর্মী ও উক্ত কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী তনু হত্যার বিচার চাই।
বন্ধু সোহাগ সান্তনু তার স্ট্যাটাসে লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছিনা মাত্র ৮ ঘণ্টা আগে যে ইমুতে he..he.... লিখে হাসির অনুভূতি প্রকাশ করেছিল........ চোখের জল বাঁধা মানছে না কিন্তু..... কেমনে বিশ্বাস করব বল বোন বল!
বলনারে তনু.....
কোথায় যাব আজ,
চাইবো বিচার কার?
ক্যান্টনমেন্টেও মানুষ খুন হয়!
লাশ পাওয়া যায় বনে!!!
