জাদেজাকে বোল্ড করলেন মুস্তাফিজ

আপডেট : ২৩ মার্চ ২০১৬, ২১:৫৪

ভারতের বিপক্ষে ইনিংসের শেষ ওভারে আবারও আঘাত আনলেন মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত এক ডেলিভারিতে জাদেজাকে বোল্ড করেন তিনি।

বাংলাদেশের হয়ে প্রথম আঘাতও হানেন মুস্তাফিজ। ইনিংসের ৬ষ্ঠ ওভারে মুস্তাফিজের বলে ক্যাচ আউট হন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। আউট হওয়ার আগে এক চার ও এক ছক্কায় ১৬ বলে ১৮ রান করেন রোহিত। মুস্তাফিজের বলে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন তিনি।

এরপর ইনিংসের ৭ম ওভারে শিখর ধাওয়ানকে আউট করেন বাংলাদেশি স্পিনার সাকিব আল হাসান। আউট হওয়ার আগে ২ চার ও এক ছক্কায় ২২ বলে ২৩ রান করেন ধাওয়ান। পরে তাকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন সাকিব।

এরপর বিরাট কোহলিকে বোল্ড আউট করেন আরাফাত সানির বদলে দলে ঢোকা স্পিনার শুভাগত হোম। আউট হওয়ার আগে ২৪ বলে ২৪ রান করেন কোহলি। ইনিংসের ১৬ তম ওভারে জোড়া আঘাত আনে আল-আমিন হোসেন। নিজের তৃতীয় ওভারের প্রথম বলেই সুরেশ রায়নাকে আউট করেন তিনি। এর পরের বলেই আউট করেন হার্ডিক পান্ডিয়াকে। হ্যাটট্রিকের সুযোগ থাকলেও তুলে নিতে পারেননি এই পেসার।