শাহবাগে বড় পর্দায় ভাসছে স্টেডিয়াম

আপডেট : ২৩ মার্চ ২০১৬, ২২:১৪
 
ক্রিকেট ভালোবাসায় সিক্ত হয়ে আনন্দ এবং আবেগকে ভাগ করে নিতে হাজারো ক্রিকেট প্রেমী-ভক্তদের কাছে স্টেডিয়ামের বাইরে আরেক স্টেডিয়ামের নাম শাহবাগ।
 
বুধবার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট, ঢাকা কলেজ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ শাহবাগ, নীলক্ষেত, চতুর্দিক থেকে সবাই এসে জড়ো হয়েছেন শাহবাগে।
 
IMG0
 
এছাড়া নগরীর বিভিন্ন প্রান্ত থেকে বন্ধু-বান্ধব, প্রিয়জনকে সঙ্গে অনেকই এসেছেন বড় পর্দায় খেলা দেখতে। বাদ যায়নি রিকশাচালক, দোকানী, দিনমজুরও।
 
বাংলাদেশ-ভারত ম্যাচ। লাল-সবুজের পতাকা হাতে হৃদস্পন্দন থেকে সবার কণ্ঠে উচ্চারিত হচ্ছিলো `বাংলাদেশ.. বাংলাদেশ....। সেই শব্দে কম্পমান পুরো শাহবাগ।