ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে ভারতের দেয়া ১৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ম ওভারে তামিমকে হারাল বাংলাদেশ। জাদেজার বলে স্টাম্পিং হওয়ার আগে পাঁচটি বাউন্ডারিতে ৩২ বলে ৩৫ রান করেন তামিম।
এর আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে'র ছয় ওভারে ৪৫ রান করেছে বাংলাদেশ। তামিমের ৩২ রানের উপর ভর করে এই সংগ্রহ করে বাংলাদেশ। তবে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই হোচট খায় বাংলাদেশ। ব্যক্তিগত এক রানেই প্যাভিলিয়নে ফিরে গেলেন ওপেনার মোহাম্মদ মিঠুন। অশ্বিনের বলে লংঅনে ছক্কা মারতে গিয়ে হার্ডিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন তিনি।
বুধবার এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৪৭ রানের লক্ষ্য দেয় ভারত। সুরেশ রায়নার ৩০ ও হার্ডিক পান্ডিয়ার ২৪ রানের উপর ১৪৬ রান সংগ্রহ করে মহেন্দ্র সিং ধোনির দল। বাংলাদেশের পক্ষে দুইটি করে উইকেট নেন মুস্তাফিজ ও আল-আমিন।
