জাদেজার বলে বোল্ড মাশরাফি

আপডেট : ২৩ মার্চ ২০১৬, ২৩:০৫

ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে ভারতের দেয়া ১৪৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং লাইনআপে চমক দেখিয়েছিলেন টাইগার দলপতি মাশরাফি। নিজেই নেমে গিয়েছিলেন ৪ নম্বরে। একটি ছক্কা মেরে চমকের আভাসও দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত পারলেন না। জাদেজার বলে বোল্ড হয়ে বিদায় নিতে হলো তাকে। আউট হওয়ার আগে ৫ বলে ৬ রান করেন তিনি।