২২ রানে আউট সাকিব

আপডেট : ২৩ মার্চ ২০১৬, ২৩:৩০

ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে ভারতের দেয়া ১৪৭ রানের ব্যাট করতে নেমে ইনিংসের ১৩ম ওভারে সাকিবকে হারাল বাংলাদেশ। হার্ডিক পান্ডের বলে রায়নার হাতে তালুবন্দি হওযার আগে ১৫ বলে ২২ রান করেন বিশ্বসেরা অলরাউন্ডার

এর আগের ওভারেই বোল্ড আউট হন মাশরাফি। ব্যাটিং লাইনআপে চমক দেখিয়েছিলেন টাইগার দলপতি মাশরাফি। নিজেই নেমে গিয়েছিলেন ৪ নম্বরে। একটি ছক্কা মেরে চমকের আভাসও দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত পারলেন না। জাদেজার বলে বোল্ড হয়ে বিদায় নিতে হলো তাকে। আউট হওয়ার আগে ৫ বলে ৬ রান করেন তিনি।