কালরাত স্মরণে ঢাবির স্বাধীনতা চত্বরে প্রদীপ প্রজ্বলন

আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১৮:৩৯
২৫ শে মার্চ। বাঙ্গলীর জীবনে এক দগ দগে ক্ষত যে ক্ষত ইচ্ছে করলেও কোন দিন মুছে ফেলা যাবেনা । সেই ভয়াল কালো রাত্রি স্মরণ করতে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ‘আঁধার কাটুক হাজার আলোয়’ নামে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে আরটিভি।
 
বেঙ্গল প্লাস্টিক লিমিটেডের সৌজন্যে এই অনুষ্ঠানে ২৫শে মার্চ রাত ১২ টায় মোমবাতি জ্বেলে শহীদদের স্মরণ করবেন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শহীদ-বুদ্ধিজীবির পরিবার, ছাত্র-ছাত্রী ও নানা পেশার মানুষেরা।
 
অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। শুরু হবে রাত ৯ টা ৫০ মিনিট থেকে। এসময় লায়লা হাসানের কোরিওগ্রাফিতে থাকছে দলীয নৃত্য নটরাজ। স্বাধীন বাংলা বেতারে শিল্পী রথীন্দ্রনাথ রায়, কল্যানী ঘোষ, অণিমা রায় ও তাঁর দল, কাদেরী কিবরিয়া গান গাইবেন। স্মৃতিচারণ ও কবিতা আবৃত্তি করবেন সৈয়দ হাসান ইমাম সহ স্বাধীন বাংলা বেতারের কণ্ঠ সৈনিকরা। অনুষ্ঠানে আরও স্বাধীনতার গান পরিবেশন করবেন , খুরশিদ আলম, দিঠি আনোয়ার, চম্পা বণিক, সুমন রাহাত, মামুন জাহিদ , পুতুল, ইবনে রাজন, লুইপা, ঝিলিক, ঐশি, স্বর্ণময়ী, ইউসূফ প্রমুখ।
 
এছাড়া আবৃত্তি করবেন শিমূল মুস্তাফা, ভাস্মর চট্রোপাধ্যায়, মৃদুলা, ঝর্ণা সরকার, রোকেয়া প্রাচী ও বৃন্দ আবৃত্তি দল। কোরিওগ্রাফার কবিরুল ইসলাম রতন ও ইভান শাহরিয়ার সোহাগের পরিচালনায় থাকছে দুটি দলীয় নৃত্য।