তনু হত্যার বিচার দাবিতে বাকৃবিতে গণস্বাক্ষর

আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১৯:৪১
সোহাগী জাহান তনুর হত্যাকারীদের শনাক্ত করে অবিলম্বে গেপ্তার ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা।
 
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে তারা ওই মানববন্ধন করেন। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে বিচার দাবিতে গণস্বাক্ষর করেন শিক্ষার্থীরা।
 
প্রসঙ্গত, গত ২০ মার্চ ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগী জাহান তনুকে হত্যা করা হয়। ওই দিন রাতে তার লাশ ময়নামতি সেনানিবাসের পাশের একটি ঝোপের ভিতর পাওয়া যায়।