ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টসে ব্যাট করে পাকিস্তানকে ১৯৪ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। শুক্রবার চণ্ডিগড়ের মোহালিতে স্মিথের ৬১ ও শেন ওয়াটসনের অপরাজিত ৪৪ রানের েইনিংসের উপর ১৯৩ রানের বিশাল সংগ্রহ দাড় করায় অস্ট্রেলিয়া। এছাড়া ১৮ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন ম্যাক্সওয়েল|।
পাকিস্তানের পক্ষে ২টি করে উইকেট নেন ওয়াহাব রিয়াজ ও ইমাদ ওয়াসিম।

টসে জিতে ব্যাট করতে নেমে দলীয় ২৮ রানেই উসমান থাজাকে হারায় অস্ট্রেলিয়া। ব্যক্তিগত ২১ রান করে বিদায় নেন তিনি। ১৬ বলের ইনিংসে ছিল ৩টি চার ও একটি ছক্কা। এরপর ৪৮ রানে আবারও আঘাত আনেন ওয়াহাব রিয়াজ। এবার শিকার করেন ডেভিড ওয়ার্নার। এরপর ৫৭ রানের মাথায় আউট জন অ্যারন ফিঞ্চ। এরপর ম্যাক্সওয়েল শুরু করেন ব্যাটিং তাণ্ডব। ম্যক্সওয়েল আউট হওয়ার পরও তাণ্ডব চালিয়ে যান স্মিথ। পরে তার সঙ্গে যোগ দেন শেন ওয়াটসনের। দুজনের ব্যাটিং ঝড়েই ১৯৩ রান করে অস্ট্রেলিয়া।

