ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ২১ রানে হেরে বিদায় নিল পাকিস্তান। শুক্রবার মোহালিতে অস্ট্রেলিয়ার দেয়া ১৯৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৭২ রানে থামে পাকিস্তানের ইনিংস।
দলের হয়ে খালিদ লতিফ করেন ৪৬ এবং শোয়েব মালিক অপরাজিত ৪০। অস্ট্রেলিয়ার হয়ে ৫ উইকেট নেন ফকনার।
এর আগে ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টসে ব্যাট করে পাকিস্তানকে ১৯৪ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া। শুক্রবার চণ্ডিগড়ের মোহালিতে স্মিথের ৬১ ও শেন ওয়াটসনের অপরাজিত ৪৪ রানের ইনিংসের উপর ১৯৩ রানের বিশাল সংগ্রহ দাড় করায় অস্ট্রেলিয়া। এছাড়া ১৮ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন ম্যাক্সওয়েল।

পাকিস্তানের পক্ষে ২টি করে উইকেট নেন ওয়াহাব রিয়াজ ও ইমাদ ওয়াসিম।
