ক্রুইফের মৃত্যুতে শোকাহত মেসি

আপডেট : ২৫ মার্চ ২০১৬, ১৯:৪৬
বৃহস্পতিবার সারাবিশ্বের ফুটবলপ্রেমীদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন ডাচ কিংবদন্তী ইয়োহান ক্রুইফ। অন্য সবার মতো শোকাহত বর্তমান ফুটবলের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। তিনিরজানান, তিনি বার্সেলোনার ফুটবলারদের মানসিক ও কৌশলগত ব্যাপারগুলোর পরিবর্তন এনেছিলেন।
 
চিলির বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলে জয়ের পর মেসি তার ফেসবুক পেজে ক্রুইফের প্রতি শোক জানান। সেখানে বার্সার এই স্ট্রাইকার কিংবদন্তি ক্রুইফের পুরো ক্যারিয়ারকে সম্মান জানান।
 
মেসি জানান, ‘ক্রুইফ বিশ্বফুটবলে প্রভাব বিস্তারকারী একজন ব্যক্তি ছিলেন। আর তিনি বার্সার মানসিক ও খেলার ধরনের ব্যাপক পরিবর্তন আনেন। বার্সার বর্তমান যে সফলতা, সেখানেও ক্রুইফের অবদান রয়েছে। তিনি ফুটবল সমর্থকদের প্রিয় একজন ছিলেন। বিশেষ করে তিনি বার্সা সমর্থকদের খুবই আপন ছিলেন।’