ওয়ার্ল্ড টি-টোয়েন্টির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৪৬ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসের ৪২ ও কলিন মুনরোর ৩৫ রানের উপর ভর করে ১৪৫ রান সংগ্রহ করে কিউইরা। বাংলাদেশের পক্ষে একাই ৫ উইকেট নেন বাংলাদেশের পেস সেনশেসন মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা কখনই সুবিধা করতে পারন। ইনিংসের শেষ ওভারে মুস্তাফিজ পরপর দুই বলে বোল্ড আউট করেন নাথান ম্যাককালাম ও স্টানারকে। এর আগে কিউই শিবিরে শুরুতেই আঘাত আনেন মুস্তাফিজ। হেনরি নিকলসকে বোল্ড করার পর আবার বোল্ড করেন অধিনায়ক কেন উইলিয়ামসনকে।আউট হওয়ার আগে ৩২ বলে ৪২ রান করেন কেন। তার ইনিংসে ছিল ৫ চার ও একটি ছক্কা। এ্রর আগে দলীয় ২৫ রানে হেনরি নিকলসকে বোল্ড করেন মুস্তাফিজ। । আউট হওয়ার আগে ১১ বলে ৭ রান করেন নিকলস।
প্রথম দুটি বোল্ড করার পর আউট করেন গ্র্যান্ট এলিয়টকে। সৌম্যর হাতে ধরা পরার আগে ৭ বলে ১২ রান করেন তিনি। এর আগে মুস্তাফিজের পর জোড়া আঘাতের পর ইনিংসের ১৫তম ওভারে আঘাত আনলেন পেসার আল-আমিন হোসেন। ভয়ঙ্কর হয়ে ওঠা কলিন মুনরোকে বোল্ড আউট করেন তিনি। আউট হওয়ার আগে ৩৫ রান করেন তিনি। ৩৩ বলের এই ইনিংসে ছিল একটি চার ও দুটি ছক্কা। মুস্তাফিজ ও আল-আমিনের পর উইকেট পান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ইনিংসের ১৬তম ওভারে এন্ডারসনকে শূন্য রানেই বোল্ড আউট করেন তিনি।
