৩৮ রানেই ৪ উইকেট নেই বাংলাদেশের

আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১৮:১৭

ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের দেয়া ১৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খেয়েছে বাংলাদেশ। দলীয় ৩৮ রানের মধ্যেই বাংলাদেশ হারিয়েছে দুই ওপেনার তামিম ইকবাল, মোহম্মদ মিঠুন, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও সাব্বির রহমানকে। এরমধ্যে তামিম করেন ৩, সাকিব ২ এবং মিঠুন ১১ রান,  সাব্বির করেন ১২ রান। 

 

দলীয় ৪ রানে তামিমের পর অল্প রানেই বিদায় নেন আরেক ওপেনার মোহাম্মদ মিঠুনও। ম্যাককেগ্লানের বলে আউট হওয়ার আগে ১৭ বলে ১১ রান করেন তিনি। এরপর দলীয় ৩১ রানে আউট হন সাকিব আল হাসান। সর্বশেষ দলীয় ৩৮ রানে নাথান ম্যাককালামের বলে সাজঘরে ফেরেন সাব্বির রহমান।

 

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৪৬ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসের ৪২ ও কলিন মুনরোর ৩৫ রানের উপর ভর করে ১৪৫ রান সংগ্রহ করে কিউইরা। বাংলাদেশের পক্ষে একাই ৫ উইকেট নেন বাংলাদেশের পেস সেনশেসন মুস্তাফিজুর রহমান।