ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা। শনিবার দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।
এর আগে শ্রীলঙ্কা নিজেদের শেষ দুই ম্যাচের একটিতে জয় ও একটি পরাজয় দেখেছে। তাই সেমিফাইনালে যেতে হলে এ ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
অন্যদিকে তিন ম্যাচ খেলে দুটিতে জয় ও একটি ম্যাচে হেরেছে ইংল্যান্ড। তাই এ ম্যাচ জিতলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে ইয়ন মরগান বাহিনীর।
