শ্রীলঙ্কাকে ১৭২ রানের টার্গেট দিল ইংল্যান্ড

আপডেট : ২৬ মার্চ ২০১৬, ২১:৩৫

ওয়ার্ল্ড টি-টোয়েন্টির গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে ১৭২ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড।বাটলারের অপরাজিত ৬৬ এবং জে রয়ের ৪২ রানের উপর ভর করে ১৭২ রান করে ইংল্যান্ড। শ্রীলঙ্কার পক্ষে ২টি উইকেট নেন ভ্যান্ডারসে।

টুর্নামেন্টের সেমিফাইনালে যেতে জয়ের বিকল্প নেই কোনো দলের। ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ অ্যালেক্স হেলসে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। ওপেনার হেলস ৪ বল খেলে কোন রান না করেই প্যাভিলিওনে ফেরেন। পরে দলীয় ৬৫ রানে জেফরি ভ্যানডারসের বলে আউট হন জো রুট। তিনি আউট হওয়ার আগে ২৪ বলে ৪ চারে ২৫ রান করেন।

ম্যাচের ৮৮ রানের সময় ব্যক্তিগত ৪২ রান করে আউট হন ওপেনার জেসন রয়। তিনি ৩৯ বলে ৩ চার ও ২ ছয়ে হাকিয়ে ভ্যানডারসের বলে এলবিডব্লিউ হন
 
তবে একপাশ আগলে রেখে খেলে যান জস বাটলার। ৮ চার ও ২ ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন তিনি। আর ইংল্যান্ড পায় ১৭১ রানের বড় পুঁজি।