দুবাইয়ে স্বাধীনতা দিবস উদযাপন

আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১০:২৩
 
সংযুক্ত আরব আমিরাতের দুবাই নাইপ ভিউ হোটেলে শনিবার দিবাগত রাতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুবাই আওয়ামী লীগ ও জাবেল আলী আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
 
দুবাই আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইউ এ ই আওয়ামী লীগের সভাপতি আল মামুন সরকার। 
 
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইউ এ এ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, আবুধাবী আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ শহীদ, ইউ এ যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলামসহ আমিরাতের বিভিন্ন প্রদেশের আওয়ামী নেতারা। 
 
সভায় বক্তারা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মুক্তিযুদ্ধে তার বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। শোষণ মুক্ত করে বাঙালিকে স্বাধীন জাতি হিসাবে প্রতিষ্ঠিত করে একটি রাষ্ট্র উপহার দেয়ায় কৃতজ্ঞতা জানান।
 
তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। বিভিন্ন সেক্টরে অনেক উন্নতি হয়েছে। উন্নয়নের এ ধারা এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে।