কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ড প্রসঙ্গে আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাড. আনিসুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকার আমলে সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে।
রবিবার দুপুরে চান্দিনা পৌরসভার জেলা পরিষদ মিলনায়তনে বিশেষ অতিথির বক্তৃতা শেষে গাড়িতে উঠার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তনু হত্যাকারীদের শনাক্ত সম্পর্কে তিনি বলেন, ‘তদন্ত চলাকালীন সময়ে আমি কোন মন্তব্য করতে চাই না’। এছাড়া প্রধান বিচারপতি এবং বিচারাধীন বিষয়ে বিরূপ মন্তব্যের জন্য খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে সুপ্রিম কোর্ট ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের রায় সম্পর্কে জানতে চাইলে, আমি রায় দেখিনি, এ বিষয়ে এখন কোন মন্তব্য করতে পারব না বলে দ্রুত গাড়িতে উঠেন।
