কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার সন্ধ্যায় কুমিল্লার লাকসাম সদর রোডে বিক্ষোভ মিছিল ও মোমবাতি প্রজ্বালন হয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ডাকাতিয়া থিয়েটারের উদ্যোগে দলমত নির্বিশেষে এলাকার ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়ে তনুর হত্যাকারীদের চিহ্নিত করে ফাঁসির দাবি জানান। এতে বক্তব্য রাখেন নাট্য ব্যক্তিত্ব রফিকুল ইসলাম হিরা, সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন মজুমদার, অধ্যাপক পেয়ার আহমেদ, ডাকাতিয়া থিয়েটারের জিএমএস রোবেল প্রমুখ।
