দামে সাশ্রয়ী নতুন ফোরজি ফোন আনল ভিভো

আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১২:৪৩
বৈশ্বিক স্মার্টফোন বাজারে সাশ্রয়ী ডিভাইস সরবরাহের মধ্য দিয়ে জমজমাট ব্যবসা করছে চীনের মোবাইল ডিভাইস নির্মাতারা। এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে ভিভো। বেশ কিছু ডিভাইস এনে নজর কেড়েছে এই কোম্পানি। এবার তারা ‘ওয়াই৩১এল’ নামে নতুন একটি ফোরজি স্মার্টফোন উন্মোচন করেছে। ডিভাইসটি বর্তমানে ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। এটি কিনতে খরচ পড়বে ১৪২ ডলার।
 
ডিভাইসটিতে ৫৪০–৯৬০ পিক্সেল রেজ্যুলেশনের ৪ দশমিক ৭ ইঞ্চি কোয়াড এইচডি আইপিএস ডিসপ্লে রয়েছে। ডুয়াল সিম সুবিধার এ ফোনে ১ দশমিক ২ গিগাহার্টজের কোয়াড-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর জুড়ে দেয়া হয়েছে।
 
১ গিগাবাইট র‍্যামের এ ডিভাইসে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা রয়েছে; যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
 
ফোনটিতে অ্যান্ড্রয়েড ৫ দশমিক ১ ললিপপ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি ফানটাচ ২.১ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
 
স্মার্টফোনটিতে ৮ মেগাপিক্সেলের রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে।
 
টুজি, থ্রিজি ও ফোরজি নেটওয়ার্কের পাশাপাশি ডিভাইসটি ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিআরএস/ইডিজিই, জিপিএস এফএম রেডিও ও মাইক্রো-ইউএসবি সংযোগ সমর্থন করবে।