ইংলিশ লিগে যেতে চান ইব্রাহিমোভিচ

আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৭:২৭

বয়স ৩৪ এর কোঠায়। অনেক ফুটবলারই এইসময় অবসরে যেতে চার। কিন্তু এই সময়েই আরো জ্বলে উঠতে চান জ্লাতান ইব্রাহিমোভিচ। খেলতে চান ইংলিশ প্রিমিয়ার লিগে।

 

সম্প্রতি ইব্রা নিজেই জানিয়েছেন, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো তার প্রতি বেশ আগ্রহী। এদের মধ্যে রয়েছে জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও চেলসি। তাই এ মৌসুম শেষে পিএসজি’র সঙ্গে চুক্তি চুকিয়ে হয়তো ইংল্যান্ডেই পাড়ি দিতে পারেন সুইডিশ তারকা।

 

সুইডিশ তারকা বলেন, ‘আসলে ইংলিশ লিগে আগ্রহ না থাকার কোনো কারণ নেই। আমার মনে হয় বিশ্বের সবচেয়ে বড় লিগ হয় এখানে। এই লিগটিই সবচেয়ে বেশি শিরোনামে আসে।’