'শেখ হাসিনার দক্ষ নের্তৃত্বেই ১০ বছরে দেশ খাদ্যে সয়ংসম্পূর্ণ হয়েছে, বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। শনিবার (১৬ মার্চ) টাঙ্গাইলের মির্জাপুরে আনাইতারা ইউনিয়নের ফতেপুর ময়নাল হক উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পুর্তি অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, 'হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নের্তৃত্বে গত ১০ বছরের এ দেশ খাদ্যে সয়ংসম্পুর্ন হয়েছে। তার বলিষ্ট নের্তৃত্বের কারনেই দেশ আজ অনেক এগিয়েছে। আমাদের আর অন্য দেশের উপর হাত পাততে হচ্ছে না'।
তিনি আরও বলেন, 'আমরা যখন বিদেশে যাই তখন সে দেশের সাংবাদিকরা প্রশ্ন করে বলেন, আপনারা কি আলাদিনের চেরাক পেয়েছেন যে,আপনাদের দেশ তাড়াতাড়ি খাদ্যে সয়ং সম্পুর্ণ হয়ে গেল। তখন আমরা তাদের বলি, আমরা আলাদিনের মত কোন প্রদীপ বা চেরাগ পাইনি। আমরা পেয়েছি শেখ হাসিনার মত একজন মহান নেত্রী। তার বলিষ্ট নের্তৃত্ব ও দিক নির্দেশনাই দেশ আজ খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ ও যোগাযোগসহ প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন হয়েছে'।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করলেন ডাকসু ভিপি নুর
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ আলীমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর শরীফ মাহমুদ, আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন ও চলচিত্র অভিনেতা মো. মিশা সওদাগর প্রমুখ। বক্তব্যের পুর্বে বিদ্যালয়ের বর্তমান, প্রাক্তন ও এলাকাবাসির উদ্যোগ্যে, আনন্দ র্যালি, জাতীয় সংগীতের মাধ্যমে জাতয়ি পতাকা উত্তোলন, স্মৃতিচারন মুলক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরন করা হয়।
ইত্তেফাক/জেডএইচডি
