সাঘাটা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার দশম শ্রেণির ছাত্র লিটন (১৫) বহিরাগতদের খুরের আঘাতে গুরুতর আহত হয়েছে।
তাকে প্রথমে সাঘাটা হাসপাতালে নেয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত ডাক্তার তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত লিটন নলছিয়া গ্রামের নায়েব আলী মণ্ডলের পুত্র বলে জানা গেছে।
