‘চালালে গাড়ি সাবধানে ,বাঁচবে সবাই প্রাণে ’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা জোরদারকরণ ও পেশাদার গাড়ি চালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিআরটিএ চুয়াডাঙ্গা-মেহেরপুর সার্কেল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা শ্রীমন্ত টাউনহলে এই সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার পেশাদার চালক, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ খুলনার উপপরিচালক জিয়াউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ চুয়াডাঙ্গার সহকারী পরিচালক শেখ আশরাকুর রহমান।
