সেমিতে বড় রানের লক্ষ্য গেইলের

আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৮:০০
টি-টোয়েন্টি ক্রিকেটর বড় বিজ্ঞাপন ক্রিস গেইল। তার দল ওয়েস্ট ইন্ডিজও চলমান ওয়ার্ল্ড টি-টোয়েন্টির অন্যতম ফেভারিট। বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে ক্যারিবিয়ান দলটি। আর এই ম্যাচেই বড় স্কোর গড়তে চান ক্রিস গেইল।
 
এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেন এই ব্যাটসম্যান। তিনি বলেন, ‘আমার জন্য এটা দারুণ সুযোগ। আমি যদি বড় স্কোর গড়তে পারি তবে আমার দল জেতার সুযোগ ভালো থাকবে।’
 
সুপার টেনের শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার ভারতের বিপক্ষে নামার আগে তাই তাদের আত্মবিশ্বাস প্রয়োজন দলটির। তবে গেইল সেই ম্যাচ থেকেও অনুপ্রেরণা খুঁজছেন।
 
তিনি বলেন, ‘আফগানিস্তান ম্যাচে থেকেও অনেক কিছু শেখার আছে। আমরা ভারতকে হারের পর ঘুরে দাঁড়াতে দেখেছি। আমরাও ঘুরে দাঁড়াবো।’ বিবিসি