মিয়ামি ওপেনের কোয়ার্টার ফাইনালে জোকোভিচ

আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৮:২৭
মিয়ামি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ছেলেদের টেনিসের শীর্ষ তারকা নোভাক জোকোভিচ। বুধবার ১৪তম বাছাই অস্ট্রিয়ান ডমিনিক থিয়েমকে ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন এই সার্বিয়ান।
 
শেষ আটের টিকিট পেয়ে জোকোভিচ বলেন,‘এই ম্যাচে জয় পাওয়া খুব একটা সহজ ছিল না।'
 
ম্যাচটি জিততে জোকোভিচ সময় নিয়েছেন ১ ঘণ্টা ৪৯ মিনিট। এদিকে সেমিফাইনালে উঠার লড়াইয়ে টমাস বার্ডিচের মুখোমুখি হবেন জোকোভিচ। ফ্রান্সের টেনিস তারকা গাসকুয়েটকে ৬-৪, ৩-৬ ও ৭-৫ গেমে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠেন বার্ডিচ। বিবিসি