বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত দুই দিন ব্যাপি স্বাধীনতা দিবস কারাতে প্রতিযোগিতা শেষ হয়েছে। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত এবারের স্বাধীনতা দিবস কারাতে প্রতিযোগিতায় পুরুষ সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড। এছাড়া শিশু বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শ্রী অশোক কুমার বিশ্বাষ (যুগ্ম সচিব)।
এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদল, কোষাধ্যক্ষ মো: কুদ্দুস মিয়া, যুগ্ম সম্পাদক মজিবুর রহমান, রঞ্জন কুমার সাহা, মোজাম্মেল হক মিলন ও রাজু কামাল সাচ্চু ও মো: আনোয়ার হোসেনসহ অন্যান্যরা।
এবারের স্বাধীনতা দিবস কারাতে প্রতিযোগিতায় কুমিতে ও কাতা ইভেন্টে মোট ২৫০জন ছেলে ও মেয়ে অংশ নেয়।
