খুলনায় মধুমতি ব্যাংকের শাখা উদ্বোধন

আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৮:০৭
খুলনায় মধুমতি ব্যাংক লিমিটেডের ১৮তম শাখা উদ্বোধন করা হয়েছে।
 
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নগরীর একটি অভিজাত হোটেলে এ শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার ফজলে নূর তাপস এমপি। সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর।
 
বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস. এম মোস্তফা রশিদী সুজা এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি, মধুমতি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান শেখ সালাহ উদ্দিন জুয়েল, পরিচালক ইসমাইল হোসেন, পরিচালক আব্দুল মান্নান ও এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর শফিউল আযম।
 
স্বাগত বক্তৃতা করেন ব্যাংকের এমডি ও সিইও মো. মিজানুর রহমান। উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের এভিপি ও মানবসম্পদ বিভাগের প্রধান এসএম ইমরান আলম, খুলনা শাখার ম্যানেজার মো. কাইয়ুম জামান, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দসহ ব্যবসায়ী এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।