নারীদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৬ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। ফাইনালে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার টস হেরে ব্যাট করে কিউইদের ১৪৪ রান টার্গেট দেয় ক্যারিবিয়ানরা। জবাবে ১৩৭ রানে থামে কিউইদের ইনিংস। ফলে ৬ রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ
ব্রিটনি কুপার ব্যাট হাতে সর্বোচ্চ ৬১ রান করেন। তার ৬১ রানের ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কার মার ছিল। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন স্টেফানি টেইলর। ২০ রান করেন দিয়ান্দ্রা দোতিন। মূল্যবান ১৬টি রান আসে হেইলি ম্যাথুসের ব্যাট থেকে। অপরাজিত ১৫ রান করেন মেরিসা আগুইলেরা। বল হাতে নিউজিল্যান্ডের সোফি ডেভিন একাই ৪ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ৮ উেইকেট হারিয়ে ১৩৭ রান করে কিউইরা। তাদের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন ক্ল্যাগাশেন।ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩ উইকেট নেন স্টেফানি টেলর।
