কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং হত্যাকারীদের বিচারের দাবিতে লন্ডনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে শহীদ মিনার চত্বরে এ সমাবেশের আয়োজন করে ফ্রেন্ডস হেল্পিং সোসাইটি (এফএইচএস)।
সমাবেশে আইনজীবী, সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। সংগঠনের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের পরিচালনায় মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সিরাজুল বাসিত চৌধুরী, আতাউল্লাহ ফারুক, অলিউর রহমান, আবদুল বাছিত, আজিজুল আম্বিয়া, মুনজের আহমদ চৌধুরী, তাসনিম অলিদ, সোহেল আহমদ, ড্যানিয়েল আহমদ, শাহ মুমিনুর রহমান, সিরাজ ইবনে মালিক, শাহ এমি হোসেন, রেজাউল করিম মৃধা, নাদের আহমদ, মিজানুর রহমান, শাহরিয়ার পরাগ, জাহাঙ্গীর হোসেন, সাইফুর রহমান ও নুরুল আম্বিয়া প্রমুখ।
