ওয়ার্ল্ড টি-টোয়েন্টির দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ১৯৩ রানের টার্গেট দিয়েছে ভারত। বৃহস্পতিবার মুম্বােইয়ের গুয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে বিরাট কোহলির ৮৯ রানের উপর ভর করে ১৯২ রান করে ভারত। এছাড়া রোহিত শর্মা করেন ৪৩ রান ও রাহানে করেন ৪০ রান।
বৃহস্পতিবার টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী হয়ে উঠেন দুই ব্যাটসম্যান রোহিত ও রাহানে। তাদের জুটি তেকে আসে ৬২ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম আঘাত আনে বাদরি। রোহিত শর্মাকে এলবিডব্লিউ করেন তিনি। তবে আউট হওয়ার আগে ৩ চার ও ৩ ছক্কায় ৩১ বলে ৪৩ রানের দারুণ এক ইনিংস খেলেন রোহিত।
এরপর ব্যাটিংয়ে নেমে তাণ্ডব শুরু করেন বিরাট কোহলি। ব্যক্তিগত ৪০ রানে রাহানে ফিরে গেলেও কোহলি ব্যাটিং চালিয়ে যান। শেষ পর্যন্ত তার অপরাজিত ৮৯ রানের সুবাদে বড় সংগ্রহ পায় ভারত।
