মাঝে দুই বছর বন্ধ থাকার পর গত বছর আবার মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। ক্রিকেটপ্রেমীদের জন্য বিপিএলের চতুর্থ আসর মাঠে গড়াচ্ছে চলতি বছর নভেম্বরেই। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস।
বিপিএলের তৃতীয় আসর বসেছিল গত বছরের নভেম্বর-ডিসেম্বরে। যাতে অংশ নিয়েছিল ৬টি ফ্র্যাঞ্চাইজি। আর ফাইনালে বরিশাল বুলসকে হারিয়ে শিরোপার হাসি ছিল মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরে। এর আগেও দুই আসরেও চ্যাম্পিয়ন হয় মাশরাফির নেতৃত্বাধীন ঢাকা গ্ল্যাডিয়েটাস।
