রাজধানীর আগারগাঁও এলাকার সমাজসেবা অধিদফরের সামনে থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ মাসুদ রানা (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার বিকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১টি অত্যাধুনিক বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলিসহ ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
র্যাব-২ এর সহকারি পলিশ সুপার (এএসপি) ইয়াছির আরাফত জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে আগারগাঁও নিউ কলোনি কবর স্থানের গেটের সামনে অস্ত্র বেচাকেনা করে আসছে। এমন খবরের ভিত্তিতে সমাজসেবা অধিদফতরের সামনে থেকে বিকাল সাড়ে ৪টার দিকে অস্ত্র ব্যবসায়ী মো. মাসুদ রানাকে গ্রেফতার করা হয়।
অস্ত্র ব্যবসায় জড়িত থাকার অভিযোগে মাসুদের বিরুদ্ধে মামলা রয়েছে বলেও জানান তিনি।
