মিয়ামি ওপেনের শিরোপা জিতলেন আজারেঙ্কা

আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৬:৪৩
মিয়ামি ওপেন নারী এককের শিরোপা জিতেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা।  শনিবার ফাইনালে সেভেতলানা কুজনেতসোভাকে সরাসির সেটে হারান এই বেলারুশ তারকা।
কুজনেতসোভাকে ৬-৩ ও ৬-২ সেটে উড়িয়ে দেন আজারেঙ্কা।
 
কিম ক্লিজসটার ও স্টেফি গ্রাফের পর দ্বিতীয় নারী হিসেবে একই মৌসুমে ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি ওপেন জিতলেন আজারেঙ্কা।