নারীদের ওয়াল্ড টি-টোয়েন্টির ফাইনালে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল। রবিবার ইডেন গার্ডেন্সে অজিদের দেয়া ১৪৯ রানে টার্গেট ব্যাট করতে নেসে তিন বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় ক্যারিবীয়রা।
আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ পুরুষ ক্রিকেট দলের অনেক অর্জন থাকলে নারীদের জন্য প্রথম বৈশ্বিক শিরোপা এটাই।
রবিবার অসিদের ছুড়ে দেওয়া ১৪৯ রানের টার্গেটে খেলতে নেমে ১৯.৩ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। স্টেফানি-ম্যাথুসরা ফাইনালে যেভাবে অসিদের হেসে-খেলে হারিয়েছেন চাইলে কিছুক্ষণ পর শুরু হতে যাওয়া ফাইনালে সেখান থেকে অনুপ্রেরণা নিতে পারেন গেইল-স্যামিরা। এ নিয়ে এ বছর দুটি বিশ্বকাপ জিতলো ক্যারিবিয়ানরা।
এদিন কলকাতার ইডেন গার্ডেনে আগে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দ্বিতীয় ওভারের শেষ বলে দলীয় ১৫ রানের মাথায় অ্যালিসা হেলিকে (৪) আউট করেন ম্যাথুস। তবে তাতে খুব বেশি সমস্যা হয়নি অসিদের।
এর আগে বছরের শুরুতে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে ক্যারিবীয় যুবারা। গেইলরা ইংল্যান্ডকে হারালে হ্যাটট্রিক শিরোপা জিতবে ওয়েস্ট ইন্ডিজ।
