ভারতের কোচ হতে পারেন দ্রাবিড়!

আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৯:০১
ওয়ার্ল্ড টি-টোয়েন্টির পরপরই মেয়াদ শেষ হচ্ছে ভারতের টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর। এজন্য দলের প্রধান কোচ নিয়োগ দেওয়ার কথা চিন্তা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আর তাতে এগিয়ে ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়।
 
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষণের সমন্বয়ে গঠিত বিসিসিআইয়ের উপদেষ্টা পরিষদ এরকমের সুপারিশ করেছে বিসিসিআইয়ের কাছে। উপদেষ্টা পরিষদের বর্তমান সদস্যরা দ্রাবিড়ের সঙ্গে এ নিয়ে আলোচনাও সেরে রেখেছে।
 
বর্তমানে ভারতের ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন দ্রাবিড়। আগামী মঙ্গলবার প্রধান কোচের ইস্যু নিয়ে উপদেষ্টা পরিষদ আলোচনায় বসবে। সেখানেই এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে বলে জানায় ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
 
ভারতের জার্সি গায়ে দ্রাবিড় ৩৪৪ ম্যাচ খেলেছেন। সাদা পোশাকে তিনি খেলেন ১৬৪ টি ম্যাচ। দুই ফরমেটে তার রয়েছেন ২৪ হাজারের বেশি রান।