দেশের সঙ্গে মিল রেখে ঢাকা বোর্ডের অধীনে সংযুক্ত আরব আমিরাতের দুটি কেন্দ্রে রবিবার থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে।
বাংলাদেশ দূতাবাসের তত্বাবধায়নে আবুধাবীস্হ বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজে মোট ২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে ১৬ জন ছাত্র এবং ৮ জন ছাত্রী। বিজ্ঞান বিভাগে ১৩ জন, বাণিজ্যতে ১০ জন এবং মানবিকে ১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। মোট পরীক্ষার্থীর ১০ জন বাংলা মিড়িয়ামে এবং বাকি ১৪ জন ইংরেজি মিড়িয়ামে পরীক্ষা দিচ্ছেন।
অপর দিকে দুবাই বাংলাদেশ কনস্যুলেটের তত্বাবধায়নে রাস আল খাইমাস্হ বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল এন্ড কলেজে মোট ১৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে ৮ ছাত্র ও ৯ জন ছাত্রী। বিজ্ঞানে ৯ জন এবং বাণিজ্য বিভাগে ৮ জন পরীক্ষার্থীর সবাই ইংরেজি মিড়িয়ামের।
