অপেক্ষা বাড়ল গেইলের

আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ২২:২০
ছ্ক্কার সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাটিং দানব ক্রিস গেইল। রবিবার ইডেনে ফাইনাল শুরু হওয়ার আগে ছক্কার শতক থেকে মাত্র দুই ছক্কা পিছিয়ে ছিলেন এই ক্যারিবীয় ব্যাটসম্যান। কিন্তু একটি ছক্কাও পেলেন না তিনি।
 
মাত্র ৪ রানেই জো রুটের বলে সাজঘরে ফেরেন তিনি। তবে এই রেকর্ড সবার আগে তারই হচ্ছে এই ব্যাপারে কোনও সন্দেহ নেই। কারণ তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ব্রেন্ডন ম্যাককালাম (৯১) ও শেন ওয়াটসন (৮৩) অবসর নিয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেট থেকে।
IMG0