মার্শালের গোলে জিতল ম্যানইউ

আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ০৯:০৬
ফরাসি ফরোয়ার্ড অ্যান্থনি মার্শালের একমাত্র গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে শেষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা বাঁচিয়ে রাখলো ম্যানইউ।
 
ঘরের মাঠে রোববার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোল পেতে ৫৪তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ইউনাইটেডকে। বক্সের ভেতর থেকে দেওয়া ডাচ মিডফিল্ডার টিমোথি ফসু-মেনশাহর দারুণ এক পাসে আলতো টোকায় বল জালে জড়ান মার্শাল।
 
এই জয়ে ৩১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৬৯। রবিবার প্রথম ম্যাচে সাউথ্যাম্পটনকে ১-০ গোলে হারায় তারা। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে টটেনহ্যাম। ৩১ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেনাল। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি।